1. [email protected] : admi2019 :
info@deshertvusa.tv +8801979-343434
প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি আন্তজাতিক খেলা বিনোদন প্রবাস আরও

"ধ্বংস ও পলিউটেড হয়ে যাওয়া প্রশাসনকে পুনর্গঠনের কাজ চলছে"

প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইমঃ 27-08-2026 ইং
  • 10638 বার পঠিত
ad728

সচিবালয়ের ছোট অফিসে বসেই দাপ্তরিক কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে গত ১৭ বছরে ‘ধ্বংস ও পলিউটেড’ হয়ে যাওয়া প্রশাসনকে পুনর্গঠনের কাজ চলছে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান।


বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির চেয়ারম্যান মরহুম কাজী জাফর আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


স্মরণসভাটির আয়োজন করে জাতীয় পার্টি (কাজী জাফর অংশ)।


নজরুল ইসলাম খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তেজগাঁওয়ের বড় প্রধানমন্ত্রীর কার্যালয়ে না বসে সচিবালয়ে অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে একই ভবনে একটি ছোট অফিসে বসছেন। এতে সচিবদের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে তেজগাঁওয়ে যেতে হচ্ছে না।


তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রতিদিন সকাল ৯টার মধ্যে অফিসে পৌঁছে যাচ্ছেন। ফলে সচিবালয়ের পিয়ন থেকে শুরু করে সচিব পর্যন্ত সবাই এখন সময়মতো অফিসে উপস্থিত হচ্ছেন।


প্রধানমন্ত্রী মাঝেমধ্যে বিভিন্ন অফিসেও আকস্মিকভাবে ঢুকে পড়ছেন। 


প্রশাসনের বর্তমান পরিস্থিতি তুলে ধরে নজরুল ইসলাম খান বলেন, গত ১৭ বছরে দেশের প্রশাসনকে ‘ধ্বংস’ ও ‘পলিউটেড’ করে ফেলা হয়েছে। দলীয় ও আঞ্চলিক বিবেচনায় অযোগ্যদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে এবং যোগ্যদের বিদায় করা হয়েছে।


তিনি বলেন, বর্তমান সরকার ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা ও অগোছালো প্রশাসনিক কাঠামো নিয়ে কাজ শুরু করেছে। গত ১৭ বছরের ‘জঞ্জাল’ পরিষ্কার করে প্রশাসনকে পুনর্গঠন করতে কিছুটা সময় প্রয়োজন। এ জন্য আমরা দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি।


নজরুল ইসলাম খান বলেন, দেশের সমস্যা সমাধানে সরকার কোনো ‘রিজিড’ অবস্থানে নেই। সব রাজনৈতিক দল, শিক্ষাবিদ, সাংবাদিক ও বুদ্ধিজীবীদের কাছ থেকে সুনির্দিষ্ট পরামর্শ নিতে সরকার আগ্রহী। প্রধানমন্ত্রী ইতোমধ্যে জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের কাছে দেশ পুনর্গঠনে সুনির্দিষ্ট প্রস্তাব চেয়েছেন।


বিএনপির এই নেতা বলেন, সরকারের মূল লক্ষ্য জনদুর্ভোগ কমানো এবং সমস্যার সমাধান করা। রাজনৈতিক উসকানি বা প্ররোচনার পরিস্থিতিও প্রধানমন্ত্রী শান্তভাবে মোকাবিলা করছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

  • Facebook
  • Whatsapp
  • Linkedin
  • প্রিন্ট নিউজ
  • কপি লিঙ্ক
এ জাতীয় আরো খবর..

ad728
ad728
ad728
ad728